নারীর জন্য স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়া’র বিশেষ সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হলে একটি বিশেষ আলোচনা সভা করেছে স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়া।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প। অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়া এর স্টার্টআপগণ এবং প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।
আলোচনায় অংশ নেন প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা, সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির, প্রকল্পের কমিউনিকেশনস্ বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস। সভায় সভাপতির বক্তব্যে iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক বলেন যে নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রায় প্রতিটি সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে নারী বান্ধব পরিবেশ ও পলিসি তৈরিতে সরকার কাজ করছে। সমাজের একটি বিশেষ অংশই হল নারী।
আইডিয়া প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা বলেন নারী জাগরণ শুধু মুখে নয়, কর্মক্ষেত্রেও প্রমাণ করতে হবে। দেশে একটি স্টার্টআপ কালচার তৈরির জন্য নারী-পুরুষ সকলকে সমানভাবে কাজ করতে হবে। দেশে প্রফেশনাল নারী নেতৃত্ব তৈরি হয়েছে এবং হচ্ছে। প্রাইভেট ও পাবলিক উভয়ই সেক্টরে নারীরা অনেক ভালো করছে। তবে নারীদের নিরাপত্তায় আরো সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
আলোচনায় স্টার্টআপদের মধ্যে বক্তব্য রাখেন নেক্সট করপ এর সিইও শাফিন রহমান সীমান্ত, বাংলা পাজেল এর সিইও নাদিম মজিদ এবং আরো অনেকে।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের আইন বিষয়ক পরামর্শক আদনীন জেরিন, প্রকল্পের ডেভেলপমেন্ট ও কমার্সিয়ালাইজেশন বিষয়ক পরামর্শক দেওয়ান আদনান সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।